সাংবাদিকদের বেশি আয়ের উপায় জানালেন ইলন মাস্ক

সাংবাদিকদের বেশি আয়ের উপায় জানালেন ইলন মাস্ক
সাংবাদিকদের বেশি আয়ের পথ দেখিয়ে দিলেন ইলন মাস্ক। তার নিয়ন্ত্রিত সোশ্যাল মাধ্যম থেকে অর্থ আয় করা যাবে বলে জানান তিনি। এজন্য সরাসরি এক্সে সংবাদ প্রকাশ করতে হবে। খবর এনডিটিভি।

টেসলার প্রধান নির্বাহী জানান, সাংবাদিকরা সরাসরি এক্সে সংবাদ প্রকাশ করলে বেশি আয় করতে পারবেন। সঙ্গে লেখার স্বাধীনতার প্রতিশ্রুতি দেন এ খ্যাপাটে উদ্যোক্তা।

আজ মঙ্গলবার (২২ আগস্ট) ভোরে ইলোন টুইটে লেখেন, লেখার স্বাধীনতা ও বেশি অর্থ উপার্জন করতে চান- আপনি যদি এমন সাংবাদিক হন তবে সরাসরি এ প্লাটফর্মে (এক্স) সংবাদ প্রকাশ করুন।

কিছুদিন আগে জনপ্রিয় মাইক্রো ব্লগিং প্লাটফর্ম টুইটারকে এক্স নামে রিব্র্যান্ডিং করেন মাস্ক। এবারই প্রথম নয় আগেও আর্টিকেল প্রকাশের পরিকল্পনার কথা জানিয়েছিলেন তিনি।

জানা গেছে, মাসিক সাবস্ক্রিপশন না থাকলে ব্যবহারকারীদের আর্টিকেল প্রতি অর্থ পরিশোধ করতে হবে। সাবস্ক্রিপশন থাকলে তাদের খরচ কমবে।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

দেশে মোবাইল এক্সেসরিজ ব্র্যান্ড বিও'র সকল পণ্য নিয়ে এলো সোর্স এজ
২১ সেপ্টেম্বর বছরের শেষ সূর্যগ্রহণ
বছরে ১৬ হাজার কোটি টাকার রেমিট্যান্স হারাচ্ছে বাংলাদেশ: না'লা
হ্যাকারদের নজরে এবার হোয়াটসঅ্যাপ, সুরক্ষিত থাকবেন যেভাবে
বাড়ির বিদ্যুৎ খরচ কমাতে যা করবেন
স্মার্টফোনে আড়িপাতা আছে কিনা বুঝবেন যেভাবে
৬৮ লাখ অ্যাকাউন্ট বন্ধ করলো হোয়াটসঅ্যাপ
আইফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
এআই উন্নয়নে ২০০ কোটি ডলারের সম্পদ বিক্রি করবে মেটা
ভোক্তা অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মোবাইল অপারেটরদের সঙ্গে ভোক্তা অধিদপ্তরের সভা