টানা তিন বার টেকসই ব্যাংকের পুরস্কার জিতেছে সিটি ব্যাংক
ব্যাংকিং খাতে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ ব্যাংক থেকে সাসটেইনেবল ব্যাংকের স্বীকৃতি পেয়েছে সিটি ব্যাংক লিমিটেড। এ নিয়ে টানা তিন বছর ব্যাংকটি সাসটেইনেবল বা টেকসই ব্যাংকিং প্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়েছে। ২০২২ সালের সাসটেইনেবিলিটি রেটিং অনুযায়ী এই পুরস্কার প্রদান করা হয়।
মঙ্গলবার (২৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন।
এসময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার, নির্বাহী পরিচালক মো: খুরশীদ আলম ও সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক চৌধুরী লিয়াকত আলী উপস্থিত ছিলেন।
মূলত পাঁচটি সূচকের ওপর ভিত্তি করে কেন্দ্রীয় ব্যাংক এই মান যাচাই করে থাকে। এগুলো হচ্ছে- টেকসই অর্থায়ন সূচক, পরিবেশবান্ধব প্রকল্পে অর্থায়ন, সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম এবং মূল ব্যাংকিং কার্যক্রমের টেকসই সক্ষমতা ও ব্যাংকিং সেবার পরিধি বা আর্থিক অন্তর্ভুক্তি।
অর্থসংবাদ/এমআই