শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সমৃদ্ধি ও সন্ত্রাসদমন অত্যন্ত প্রশংসনীয়

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সমৃদ্ধি ও সন্ত্রাসদমন অত্যন্ত প্রশংসনীয়

যুক্তরাষ্ট্রের সিনিয়র কংগ্রেসম্যান এবং পার্লামেন্টারি সিকিউরিটি ইন্টেলিজেন্স ফোরামের (পিএসআইএফ) চেয়ারম্যান রবার্ট পিটেনজার বলেছেন, দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ অংশীদার। শেখ হাসিনার নেতৃত্বে দেশটিতে শক্তিশালী অর্থনৈতিক অগ্রগতি বজায় রয়েছে।


বুধবার (৩০ আগস্ট) স্থানীয় সময় সকালে লন্ডনের ম্যারিয়ট হোটেলের দি লাইব্রেরি হলে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন। এ সময় যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দা মুনা তাসনিম উপস্থিত ছিলেন।


যুক্তরাষ্ট্রের সিনিয়র কংগ্রেসম্যান বলেন, বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের শক্তিশালী অর্থনৈতিক অগ্রগতি আমরা লক্ষ্য করছি। বৈশ্বিক সন্ত্রাসবাদ দমনকে যুক্তরাষ্ট্র অত্যন্ত গুরুত্ব দেয়। দক্ষিণ এশিয়া অঞ্চলে সন্ত্রাসদমনে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ অংশীদার।


তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ এ সময় দেশের উন্নয়ন-অগ্রগতি এবং জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ দমনে যুক্তরাষ্ট্রের ভূমিকার প্রশংসা করেন। এ সহযোগিতা অব্যাহতভাবে আরও দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


উল্লেখ্য, ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর লন্ডনের সেন্ট্রাল হল ওয়েস্টমিনিস্টারে বিশ্বের বিভিন্ন দেশের সংসদ সদস্যদের নিয়ে আন্তর্জাতিক নিরাপত্তা অঙ্গনের শীর্ষ ফোরাম ‘পিএসআইএফ’ সম্মেলনে যোগ দিতে লন্ডনে অবস্থান করছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি পিএসআইএফ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা