ইসির ১৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

ইসির ১৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের ১৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করেছে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন। এরমধ্যে সদ্য পদোন্নতি পাওয়া সাত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে পূর্ণাঙ্গ দায়িত্ব দিয়ে অঞ্চলে বদলি করা হয়েছে।


বুধবার (৩০ আগস্ট) নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান সই করা এ সংক্রান্ত আলাদা দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।


এতে বলা হয়, নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মো. মঈন উদ্দীন খানকে বদলি করে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা করা হয়েছে। ইসির উপসচিব মো. আব্দুল হালিম খানকে বদলি করে সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামানকে বদলি করে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের প্রশাসন ও অর্থ অধিশাখার পরিচালক করা হয়েছে।


এছাড়া ঢাকার আঞ্চলিক কর্মকর্তা মো. ফরিদুল ইসলামকে ভারমুক্ত করে ঢাকা অঞ্চলেরই পূর্ণাঙ্গ দায়িত্ব দেওয়া হয়েছে। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের প্রশাসন ও অর্থ অধিশাখার পরিচালক মোহাম্মদ আজিজুল ইসলামকে রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা করা হয়েছে। এনআইডির পরিচালক মো. ইউনুচ আলীকে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা করা হয়েছে। ইসির উপসচিব রাশেদুল ইসলামকে করা হয়েছে কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।


অন্যদিকে ময়মনসিংহের ভারপ্রাপ্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরীকে বদলি করে ময়মনসিংহের পূর্ণাঙ্গ দায়িত্ব দেওয়া হয়েছে। বরিশালের ভারপ্রাপ্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীনকে ভারমুক্ত করে বরিশালের পূর্ণাঙ্গ দায়িত্ব দেওয়া হয়েছে।


অপর আরেকটি প্রজ্ঞাপনে রংপুরের ভারপ্রাপ্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. মাহবুব আলম শাহকে বদলি করে ইসির নির্বাচন সহায়তা ও সরবরাহ অধিশাখার উপসচিব করা হয়েছে। আর সিলেটের ভারপ্রাপ্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদেরকে করা হয়েছে এনআইডির পরিচালক।


রাজশাহীর ভারপ্রাপ্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনকে বদলি করে ইসির বাজেট অধিশাখার উপসচিব করা হয়েছে এবং কুমিল্লার ভারপ্রাপ্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরহাদ হোসেনকে বদলি করে ইসির সাধারণ সেবা অধিশাখার উপসচিব করা হয়েছে।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা