Ortho Songbad আর্কাইভ

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন ওয়াহিদা খানম

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন ওয়াহিদা খানম
দীর্ঘদিন চিকিৎসা নিয়ে অনেকটা সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন দিনাজপুরের ঘোড়াঘাটের সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম । বৃহস্পতিবার (০১ অক্টবর) দুপুর ১২ টার পর ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়।

হাসপাতালের চিকিৎসক অধ্যাপক জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।তাকে নেয়া হবে মিরপুর সিআরপিতে।

ডা. জাহিদ ওয়াহিদার স্বাস্থ্যের বিষয়ে বলেন, ওয়াহিদা খানম এখন নিজে হাঁটাচলা, খাওয়া ও পড়ালেখা করতে পারেন। তিনি প্রায় স্বাভাবিক জীবনে ফিরেছেন। তবে তার কিছু থেরাপির দরকার আছে। সেজন্য তাকে সিআরপিতে (পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র বা সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড) রেফার করা হয়েছে। তিনি সিআরপিতে থেরাপি নেবেন।

মুল সাইট থেকে

পুজিবাজার