ব্যবসা পৃথকীকরণে আদালতের অনুমোদন পেলো লিন্ডে বাংলাদেশ

ব্যবসা পৃথকীকরণে আদালতের অনুমোদন পেলো লিন্ডে বাংলাদেশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি খাতের বহুজাতিক কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেড ব্যবসা পৃথকীকরণ প্রক্রিয়ায় হাইকোর্টের অনুমোদন পেয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, গত এপ্রিলে নিজেদের ব্যবসা পৃথকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে গ্যাস ও হার্ড গুডস ব্যবসা পুনর্গঠন ও পুনর্বিন্যাসের সিদ্ধান্তের কথা জানিয়েছিল কোম্পানিটি। ফলে গত ১৪ আগস্ট ব্যবসা পৃথকীকরণ প্রক্রিয়ার বিষয়ে হাইকোর্ট রায় দিয়েছে।

পৃথকীকরণের পর লিন্ডে বাংলাদেশের হার্ড গুডস ব্যবসা এবং এ-সংক্রান্ত সম্পদ ও দায় তালিকাভুক্ত কোম্পানিটির শতভাগ মালিকানাধীন সাবসিডিয়ারি লিন্ডে ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের কাছে স্থানান্তরিত হবে। এরই মধ্যে এ বিষয়ে বিশেষ সাধারণ সভার (ইজিএম) মাধ্যমে বিনিয়োগকারীদের অনুমোদন নেয়া হয়েছে।

লিন্ডে বাংলাদেশ ১৯৭৬ সালে বাংলাদেশ অক্সিজেন কোম্পানি নামে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত মূলধন ২০ কোটি ও পরিশোধিত মূলধন ১৫ কোটি ২১ লাখ ৮০ হাজার টাকা। রির্জাভে রয়েছে ৫৯১ কোটি ৩১ লাখ টাকা।

কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১ কোটি ৫২ লাখ ১৮ হাজার ৩০০। এর মধ্যে ৬০ শতাংশ রয়েছে উদ্যেক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৯ দশমিক ১০ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ১০ দশমিক ৯০ শতাংশ শেয়ার রয়েছে।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন