পরিশোধিত মূলধন বাড়াবে ওয়াইম্যাক্স

পরিশোধিত মূলধন বাড়াবে ওয়াইম্যাক্স
নতুন শেয়ার ইস্যু করে পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওয়াইম্যাক্স ইলেকট্রোডস লিমিটেড। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে কোম্পানিটি মূলধন বাড়ানোর অনুমোদন পেয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, কোম্পানিটির বর্তমান পরিশোধিত মূলধন ৬৭ কোটি ৮ লাখ ৪৭ হাজার ৮১০ টাকা। তাতে নতুন শেয়ার ইস্যু করে তা বাড়িয়ে ৭৩ কোটি ৮ লাখ ৪৭ হাজার ৮১০ টাকায় উন্নীত করবে।

জানা যায়, ওয়াইম্যাক্স জো হোল্ডিংসের ৫৭ লাখ ৬০ হাজার শেয়ার, ওফেনহ্যাফেন হোল্ডিংসের ১ লাখ ২০ হাজার এবং এনজে হোল্ডিংস লিমিটেডের ১ লাখ ২০ হাজার শেয়ার ইস্যু করে মূলধন বাড়াবে কোম্পানিটি।

প্রসঙ্গত, ২০১৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়াইম্যাক্স ইলেকট্রোডস বর্তমানে ‘বি’ ক্যাটাগরি থেকে লেনদেন করছে। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১৭০ কোটি টাকা।

সমাপ্ত ২০২২ হিসাববছরে প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের ১০ পয়সা করে লভ্যাংশ দিয়েছিলো।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন