তিন কোম্পানির পর্ষদ সভা ২২ অক্টোবর

তিন কোম্পানির পর্ষদ সভা ২২ অক্টোবর
পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির পর্ষদ সভা আগামী ২২ অক্টোবর অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো হচ্ছে- স্কয়ার ফার্মাসিটিক্যালস, স্কয়ার টেক্সটাইল এবং ফার ইস্ট নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, স্কয়ার ফার্মার পর্ষদ সভা আগামী ২২ অক্টোবর বিকাল ৩টায়, স্কয়ার টেক্সটাইলের বিকাল ৪টায় এবং ফার ইস্ট নিটিং এর বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।

আলোচিত সভায় ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিগুলো তা প্রকাশ করবে। সভা শেষে লভ্যাংশ ঘোষণা করতে পারে প্রতিষ্ঠানগুলো।

প্রসঙ্গত, আগের বছর ফার ইস্ট নিটিং ১০ শতাংশ, স্কয়ার টেক্সটাইল ৩৫ শতাংশ এবং স্কয়ার ফার্মাসিটিক্যালস ১০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিলো।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন