জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ঢাকায় আসছেন আজ

জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ঢাকায় আসছেন আজ

জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল জর্জ মোরেরা দা সিলভা আজ শ‌নিবার (২৮ অ‌ক্টোবর) ঢাকায় আস‌ছেন। তিনি একইসঙ্গে ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিসেস (ইউএনওপিএস) এর নির্বাহী পরিচালক।


শুক্রবার (২৭ অ‌ক্টোবর) ইউএনওপিএস-এর ঢাকা অ‌ফিস এ তথ্য জানায়।


সফরসূচি অনুযায়ী, জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল জর্জ মোরেরা দা সিলভা দুই দিন ঢাকায় থাকবেন। সফরকা‌লে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন।


এ ছাড়া দা সিলভা রাজধানীর মহাখালীর ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজিজেস অব দ্য চেস্ট অ্যান্ড হসপিটাল পরিদর্শন করবেন।


সফরে ইউএনওপিএস-এর নির্বাহী পরিচালক স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণে সম্ভাব্য সহযোগিতা নিয়েও আলোচনা করবেন বলে জানা গেছে।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা