রেকর্ড দামের পর লভ্যাংশেও হিমাদ্রির রেকর্ড

রেকর্ড দামের পর লভ্যাংশেও হিমাদ্রির রেকর্ড
শেয়ারবাজারের এসএমই মার্কেটে (স্বল্প মূলধনী কোম্পানিগুলোর প্ল্যাটফর্ম) তালিকাভুক্ত হিমাদ্রি লিমিটেড রেকর্ড লভ্যাংশ ঘোষণা করেছে। সর্বশেষ হিসাববছরের জন্য বিনিয়োগকারীদের ৭১০ শতাংশ লভ্যাংশ দেবে কোম্পানিটি। পুঁজিবাজারে শেয়ারের রেকর্ড দামের পর এবার এসএমই মার্কেটের কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ লভ্যাংশ ঘোষণার রেকর্ডও গড়েছে কোম্পানিটি।

শনিবার (২৮ অক্টোবর) কোম্পানির পর্ষদ সভায় সর্বশেষ হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ঘোষিত লভ্যাংশের মধ্যে কোম্পানিটি ১০ শতাংশ নগদ এবং ৭০০ শতাংশ বোনাস লভ্যাংশ দেবে। অর্থাৎ শেয়ারহোল্ডাররা প্রতিটি শেয়ারের বিপরীতে ১ টাকা করে নগদ লভ্যাংশ পাবেন। আর প্রত্যেক শেয়ারের বিপরীতে বোনাস লভ্যাংশ হিসেবে পাবেন আরও ৭টি শেয়ার। রিটেইনড আর্নিংস থেকে বোনাস লভ্যাংশ দেয়া হবে।

জানা গেছে, সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ৭ টাকা ৬২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৫ টাকা ৩৩ পয়সা।

৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১ হাজার ৮২২ টাকা ৭৪ পয়সায়।

আগামী ১৪ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ নভেম্বর।

উল্লেখ্য, শেয়ারবাজারে বর্তমানে সবচেয়ে দামি শেয়ার হিমাদ্রি লিমিটেডের। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৮ হাজার ২১২ টাকা দরে লেনদেন হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন