লেনদেনের শীর্ষে জেমিনি সি ফুড

লেনদেনের শীর্ষে জেমিনি সি ফুড
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪১৩ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষস্থান দখলে নিয়েছে জেমিনি সি ফুড পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার (২৯ অক্টোবর) ডিএসইতে জেমিনি সি ফুডের ৪ লাখ ৬৩ হাজার ১টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের বাজারমূল্য ছিল ৩৮ কোটি ৩৮ লাখ টাকা।

লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা ফু-ওয়াং ফুডের আজ ২৩ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। তৃতীয় স্থানে থাকা সি পার্ল বিচ রিসোর্টের শেয়ার লেনদেন হয়েছে ২১ কোটি ৩৮ লাখ টাকার।

শমরিতা হসপিটালের আজ ১৯ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সোনালী আঁশের লেনদেনকৃত শেয়ারের আর্থিক মূল্য ১৮ কোটি ৪৩ লাখ টাকা।

রবিবার লেনদেনের শীর্ষ দশে থাকা অপর কোম্পানিগুলো হচ্ছে- ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, এমারেল্ড অয়েল, ইস্টার্ন হাউজিং, আলিফ ইন্ডাস্ট্রিজ ও মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন