অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ করলো জাতীয় বিশ্ববিদ্যালয়

অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ করলো জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২১ সালে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় গড় পাসের হার ৭১ শতাংশ।

সোমবার (৬ নভেম্বর) রাত ৮টা থেকে এই পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান।

বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনুষ্ঠিত ২০২১ সালে অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফল ৬ অক্টোবর রাত ৮টায় প্রকাশিত হয়। পরীক্ষায় গড় পাসের হার ৭১ শতাংশ।

এই পরীক্ষায় মোট ৬৭৬টি কলেজের ২ লাখ ১৪ হাজার ৮৪৪ জন পরীক্ষার্থী ৩০টি বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের চার বছরের সমন্বিত ফল আগামী সপ্তাহে প্রকাশিত হবে।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি