ট্রাম্প ও এ দেশের মানুষ একই চিকিৎসা পেয়েছেন : স্বাস্থ্যমন্ত্রী

ট্রাম্প ও এ দেশের মানুষ একই চিকিৎসা পেয়েছেন : স্বাস্থ্যমন্ত্রী
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনার যে চিকিৎসা পেয়েছেন এ দেশের মানুষও সেই চিকিৎসা পেয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ট্রাম্পকে করোনার চিকিৎসায় রেমডেসিভির দেওয়া হয়েছে। এ দেশের মানুষও করোনা চিকিৎসায় রেমডেসিভির পেয়েছে।

আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ‘স্বাস্থ্যমন্ত্রী পুরস্কার ২০১৯’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। এসময় তিনি করোনার ভ্যাকসিন বিষয়ে জানান, করোনার টিকা পাওয়ার জন্য টাকার অভাব নেই। যে টিকা আগে আসবে, যে টিকা সহজলভ্য তা বাংলাদেশ সংগ্রহ করবে। বিশ্বব্যাংক দাতা সংস্থার টিকার ব্যাপারে সহায়তা করতে আশ্বাস দিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমের সভাপতিত্বে এই অনুষ্ঠানে সারা দেশের উপজেলা, জেলা, মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশেষায়িত ৫০টি হাসপাতালকে সেরা প্রতিষ্ঠানের স্বীকৃতি ও স্মারক দেওয়া হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর বক্তব্য দেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা