জেমিনি সি ফুডের সর্বোচ্চ দরপতন

জেমিনি সি ফুডের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ দর পতন হয়েছে জেমিনি সি ফুড পিএলসি।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (১৫ নভেম্বর) কোম্পানিটির আগের দিনের তুলনায় শেয়ারদর কমেছে ৪৫ টাকা বা ৭ দশমিক ৪৯ শতাংশ। ফলে দরপতনের শীর্ষে উঠে এসেছে কোম্পানিটি।

দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এমবি ফার্মার শেয়ারদর কমেছে ৪৮ টাকা ১০ পয়সা বা ৫ দশমিক ৭৬ শতাংশ। আর জিকিউ বলপেনের ৫ টাকা ৩০ পয়সা বা ৪ দশমিক ৪৬ শতাংশ শেয়ারদর কমায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।

দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- লিবরা ইনফিউশন, দেশবন্ধু পলিমার, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, মেঘনা সিমেন্ট, ইউনিয়ন ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স এবং ইফাদ অটোমোবাইলস লিমিটেড।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন