নির্বাচন পর্যবেক্ষণে চার বিদেশি সংস্থার আবেদন

নির্বাচন পর্যবেক্ষণে চার বিদেশি সংস্থার আবেদন
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য এখন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নসহ চারটি বিদেশি সংস্থা আবেদন করেছে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

তিনি জানান, এখন পর্যন্ত ১২টি দেশের ৩০ জন থেকে ৩৫ জন বিদেশি সাংবাদিক এবং চারটি সংস্থা নির্বাচন পর্যবেক্ষণের জন্য আবেদন করেছে।

আবেদন করা সংস্থাগুলো হলো- ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), আফ্রিকান ইলেক্টোরাল ইউনিয়ন, সাউথ এশিয়ান ডেভলপমেন্ট ফোরাম এবং এনডিআই-আইআরআই।

অশোক কুমার দেবনাথ বলেন, নির্বাচন পর্যবেক্ষণে আন্তর্জাতিক পর্যবেক্ষক ও সংবাদমাধ্যমের নিবন্ধনের জন্য মঙ্গলবার শেষ সময় ছিলো। এই সময়টা বাড়িয়ে ৭ ডিসেম্বর দেয়া হলো।

গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তফসিল অনুযায়ী ভোট অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি। রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র জমার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়ন পত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। এ দিন থেকেই প্রার্থীরা প্রচার শুরু করতে পারবেন। নির্বাচনী প্রচারণার শেষ হবে ৫ জানুয়ারি সকালে।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা