রাজস্ব আদায় বাড়লে উন্নয়ন ত্বরান্বিত হবে

রাজস্ব আদায় বাড়লে উন্নয়ন ত্বরান্বিত হবে
একটি দেশের যত বেশি কর রাজস্ব আদায় হয় তত তাড়াতাড়ি উন্নয়ন হয় বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মো. নাজমুল করিম।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) নারায়ণগঞ্জ কর অঞ্চল অফিসে ২০২২-২০২৩ করবর্ষের সেরা করদাতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মো. মোরশেদ সারোয়ার সোহেল এবং সভাপতিত্ব করেন- কর অঞ্চল নারায়ণগঞ্জের কর কমিশনার শারমিন ফেরদৌসী।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ জেলা এবং মুন্সীগঞ্জ জেলার ২০২২-২০২৩ করবর্ষে সর্বোচ্চ ও দীর্ঘ সময় আয়কর প্রদানকারী, সর্বোচ্চ আয়কর প্রদানকারী মহিলা ও তরুণ (৪০ বছর বয়সের নিচে) ক্যাটাগরিতে ২১ জন সেরা করদাতাকে সম্মাননা স্মারক ও সম্মাননা সনদপত্র প্রদান করা হয়।

নাজমুল করিম বলেন, করবান্ধব পরিবেশ সৃষ্টির মাধ্যমে আয়কর আহরণ বৃদ্ধির জন্য জাতীয় রাজস্ব বোর্ড বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। করদাতারা যাতে সহজে করের বিভিন্ন নিয়মকানুন বুঝতে পারেন সে উদ্দেশ্যে বাংলায় আয়কর আইন প্রণয়ন করা হয়েছে। ঘরে বসে যাতে সবাই আয়কর রিটার্ন দাখিল করতে পারেন সেজন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল ব্যবস্থা প্রচলন করা হয়েছে। দেশের যত বেশি কর রাজস্ব আদায় হয় তত তাড়াতাড়ি উন্নয়ন হয়। সে কারণে কর প্রদানে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসা উচিত।

বিশেষ অতিথির বক্তব্যে মো. মোরশেদ সারোয়ার সোহেল বলেন, সবাই মিলে আয়কর দিলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। বিশ্বের বিভিন্ন দেশে লেনদেনের তথ্য অটোমেটেডভাবে কর বিভাগের নিকট চলে আসে। এতে কর ফাঁকি দেওয়ার সুযোগ কমে। বাংলাদেশেও লেনদেনের ব্যবস্থা অটোমেটেড করা গেলে আয়কর বহুগুণ বৃদ্ধি পাবে।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা