কাতার সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

কাতার সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান
কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত ‘কাতার গ্র্যান্ড প্রিক্স-২০২৩’ এর সমাপনী অনুষ্ঠান শেষে আজ শুক্রবার দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি ।

শুক্রবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘কাতার গ্র্যান্ড প্রিক্স-২০২৩’ এ সেনাবাহিনী প্রধানের উপস্থিতি অংশগ্রহণকারী বাংলাদেশি অ্যাথলেটদের অনুপ্রাণিত করেছে। পাশাপাশি তিনি বিভিন্ন দেশ থেকে আগত প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে অংশ নিয়ে পারস্পরিক ক্রীড়া উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

এ সফরে ১২ ডিসেম্বর সেনাপ্রধান কাতার সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল সালেম বিন হামাদ বিন মোহাম্মেদ বিন আকিল আল নাবিতের সঙ্গে বৈঠক করেন। এ দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশ ও কাতার এর মধ্যে সম্পাদিত সমঝোতা স্বারক বাস্তবায়নে এবং দু’দেশের মধ্যকার পারস্পরিক সামরিক সম্পর্কন্নোয়নের ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক হবে। এছাড়া তিনি দোহাতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস আয়োজিত ‘বিজয় দিবস মেলা’ উদ্বোধন করেন এবং স্থানীয় বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

সেনাপ্রধান গত ১২ ডিসেম্বর কাতার অলিম্পিক কমিটির ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এবং কাতার ভারোত্তোলন ফেডারেশনের প্রেসিডেন্ট মোহাম্মদ ইউসেফ আল মানা’র আমন্ত্রণে সরকারি সফরে কাতার গমন করেছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা