প্রার্থীরা আন্তরিক না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়

প্রার্থীরা আন্তরিক না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, প্রার্থীরা যদি নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বজায় রেখে আচরণবিধি মেনে না চলেন তাহলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে রংপুর সার্কিট হাউসে জেলার ৩৬ প্রার্থীর সঙ্গে মতবিনিময় সভা শেষে এ কথা বলেন তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রার্থীদের বার্তা দেওয়া হয়েছে জানিয়ে সিইসি বলেন, প্রশাসন ভোটে নিরপেক্ষ থেকে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করবে বলে স্পষ্ট বলা হয়েছে। তবে প্রার্থীরা যদি আন্তরিক না হন, তারা যদি সচেতন না হন, তাদের প্রতি যদি পারস্পরিক আস্থা না থাকে, সঠিক আচরণ না করেন তাহলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়াটা দুরূহ হয়ে পড়বে। নির্বাচন কমিশন থেকে প্রার্থীদের এই বার্তাটা দেওয়া হয়েছে।

সিইসি আরও বলেন, প্রার্থীরা কথা দিয়েছেন তারা পারস্পরিক বিশ্বাস ও আস্থা রেখে নির্বাচন প্রক্রিয়াকে সহযোগিতা করবেন। তারাও আশাবাদী যে এবারে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা