বিমানের রোম ফ্লাইট চালু হবে মার্চে

বিমানের রোম ফ্লাইট চালু হবে মার্চে
বিমান বাংলাদেশ এয়ারলাইনস ইতালির রোমে ফ্লাইট চালু করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী বছরের মার্চ থেকে এই ফ্লাইট চালু হবে। আজ বৃহস্পতিবার বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিউল আজিম এ কথা জানিয়েছেন।

বিমানের বিএটিসি অডিটরিয়ামে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) সঙ্গে সংলাপে শফিউল আজিম এ কথা জানান।

শফিউল আজিম বলেন, বিমানের রোম ফ্লাইট পরিচালনার জন্য জিএসএ (জেনারেল সেলস এজেন্ট) নিয়োগ, জনবল নিয়োগ, বাজার যাচাই করা হয়েছে। ২৫০ থেকে ২৭০ আসনের ড্রিমলাইনার দিয়ে এই ফ্লাইট চালু করা হবে। তবে সরাসরি নাকি অন্য কোনো দেশে ট্রানজিট দিয়ে ফ্লাইট চালু হবে, তা নিয়ে কাজ চলছে। এছাড়া কুয়েতে ট্রানজিট দিয়ে রোম ফ্লাইট চালু করলে তা বাণিজ্যিকভাবে লাভবান হবে কি না, তা নিয়েও কাজ চলছে।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক বলেন, হংকংয়ে কার্গো ফ্লাইট চালু করা হবে। পাশাপাশি চীনের কুনমিংয়ে ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে বিমানের। সিলেট থেকে বিশ্বের বিভিন্ন রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালুর লক্ষ্য আছে।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এটিজেএফবির সাধারণ সম্পাদক জিয়াউল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি তানজিম আনোয়ার।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা