দরবৃদ্ধির শীর্ষে আইসিবি এএমসিএল ফান্ড

দরবৃদ্ধির শীর্ষে আইসিবি এএমসিএল ফান্ড
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৭-২১ ডিসেম্বর) লেনদেনে অংশ নেওয়া ৩৮৮ কোম্পানির মধ্যে ৪৯টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। আলোচ্য সময়ে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

তথ্য মতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৪ কোটি ৪০ লাখ ৮০ হাজার টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। তাতে আগের সপ্তাহের তুলনায় কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩০ শতাংশ।

সমাপ্ত সপ্তাহে দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট দর বেড়েছে ২২ দশমিক ০৮ শতাংশ। আর গত সপ্তাহে শেয়ারদর ১৬ দশমিক ৪৯ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে কোহিনূর কেমিক্যালসের ১৬ দশমিক ৪৯ শতাংশ, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-১’র ১৫ দশমিক ৭১ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ১৩ দশমিক ৪৯ শতাংশ, কে এন্ড কিউয়ের ১১ দশমিক ৭১ শতাংশ, ইভিন্স টেক্সটাইলের ১০ দশমিক ৮৩ শতাংশ, ‘রিলায়েন্স ওয়ান’ দ্যা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ডের ১০ দশমিক ১০ শতাংশ এবং খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৯ দশমিক ৬৩ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।

এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন