আইপিও অনুমোদন পেল তাওফিকা ফুডস
প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পেয়েছে তাওফিকা ফুডস অ্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ (লাভেলো আইসক্রিম) লিমিটেড। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৪৪তম নিয়মিত সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।
বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটি অভিহিত মূল্যে শেয়ার ইস্যুর মাধ্যমে ৩০ কোটি টাকা সংগ্রহ করবে। যা দিয়ে মেশিনারিজ ও ইক্যুপমেন্ট ক্রয়, প্রিজ, যানবাহন, ডিপোতে বিনিয়োগ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খরচ পরিচালনা করা হবে।
৩০ সেপ্টেম্বর ২০১৯ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ২০ পয়সা। আর শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) রয়েছে ১২ টাকা ১৭ পয়সা।