তরুণদের ভোটদানে উৎসাহিত করতে র‍্যাবের টিভিসি প্রকাশ

তরুণদের ভোটদানে উৎসাহিত করতে র‍্যাবের টিভিসি প্রকাশ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ প্রজন্মকে ভোটদানে উৎসাহিত করতে ‌‘তারুণ্যের প্রথম ভোট, দেশের অগ্রযাত্রা রাখুক অটুট’ শীর্ষক টিভিসি প্রকাশ করা হয়েছে।

র‍্যাব নির্মিত সচেতনতামূলক এ টিভিসি তরুণ প্রজন্মের নতুন ভোটাররা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নিরাপদে ভোট প্রদানের নিশ্চয়তা পাবে। নিজেদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় অবদান রাখবে বলে মনে করে পুলিশের এলিট ফোর্স র‍্যাব।

র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের প্রায় ১২ কোটি জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, জনগণের সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটদান নিশ্চিতকরণে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে র‍্যাব।

তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেড় কোটির বেশি তরুণ ভোটার প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করবে। র‌্যাব নির্মিত বিজ্ঞাপন চিত্র টিভিসি’টি ইতোমধ্যে দেশের টিভি চ্যানেলসমূহে বহুলভাবে প্রচার করা হচ্ছে। টিভিসি সম্প্রচারের মাধ্যমে তরুণ প্রজন্মের নতুন ভোটাররা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নিরাপদে ভোট প্রদানের নিশ্চয়তা পাবে এবং নিজেদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় অবদান রাখতে উৎসাহিত হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা