লভ্যাংশ ঘোষণা করেছে হাওয়েল টেক্সটাইল

লভ্যাংশ ঘোষণা করেছে হাওয়েল টেক্সটাইল
গত ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্রখাতের প্রতিষ্ঠান হাওয়েল টেক্সটাইল (বিডি) লিমিটেড। গতবছর ১৭ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল প্রতিষ্ঠানটি।

বুধবার (২৮ অক্টোবর) সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত গ্রহণ করে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ অর্থবছরে (২০১৯-২০২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩১ পয়সা। গত বছর অর্থাৎ ২০১৮-১৯ অর্থবছরে কোম্পানিটির ইপিএস ছিল ২ টাকা ৫৩ পয়সা।

গত ৩০ জুন, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩০ টাকা ৫২ পয়সা। এর আগের বছর এনএভিপিএস ছিল ২৯ টাকা ৮৮ পয়সা।

শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে লভ্যাংশ অনুমোদনের লক্ষে আগামী ২৩ ডিসেম্বর কোম্পানিটির ১৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১০টায় ডিজিটাল প্ল্যাটফরমে এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ নভেম্বর।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন