বিডি ফাইন্যান্সের বন্ডের লিড অ্যারেঞ্জার সিটি ব্যাংক ক্যাপিটাল

বিডি ফাইন্যান্সের বন্ডের লিড অ্যারেঞ্জার সিটি ব্যাংক ক্যাপিটাল
জিরোকুপন বন্ড ইস্যু করবে পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি বাংলাদেশ ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট কোম্পানী লিমিটেড (বিডি ফাইন্যান্স)। এই উদ্দেশ্যে গতকাল রোববার (২৯ নভেম্বর) বিডি ফাইন্যান্স-এর প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

বিডি ফাইন্যান্স-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো.কায়সার হামিদ এবং সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেডের সিইও এরশাদ হোসাইন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই চুক্তি স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী, ২০০ কোটি টাকার তহবিল সংগ্রহ করবে দেশের অন্যতম শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান। এ বন্ডের মেয়াদ হবে তিন বছর। এটি রূপান্তরযোগ্য নয়, অনিরাপদ ও পূর্ণ অবসায়নযোগ্য। এতে গ্রাহকদের জন্য থাকবে কম্পিটিটিভ ডিসকাউন্ট রেট। প্রতি বন্ডের মূল্য ১০ লাখ টাকা।

বিডি ফাইন্যান্সের এই বন্ডের লিড অ্যারেঞ্জারের দায়িত্ব পালন করবে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড (সিবিসিআরএল)।

অর্থসংবাদ/ এমএস

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন