ক্রিপ্টোকারেন্সি লিবরার নাম বদলে আসছে নতুন নাম

ক্রিপ্টোকারেন্সি লিবরার নাম বদলে আসছে নতুন নাম
ফেসবুকের কিপ্টোকারেন্সি লিবরার নাম বদলে যাচ্ছে। ফেসবুকের এই ডিজিটাল মুদ্রার নাম 'লিবরা' নয় এখন থাকবে 'ডিয়েম' নামে। খবর রয়টার্স ও সিএনবিসি।

লিবরা অ্যাসোসিয়েশন জানান, লাতিন শব্দ ডিয়েম অর্থ দিন। এ নামটির মধ্য দিয়ে ফেসবুকের ডিজিটাল মুদ্রা প্রকল্পের আরো পরিপক্বতা ও স্বতন্ত্রতার পরিচয় বহন করবে। বিটকয়েনসহ প্রচলিত ডিজিটাল মুদ্রাগুলোর তুলনায় ডিয়েম সহজে ব্যবহার করা যাবে। এর নিরাপত্তা ব্যবস্থা হবে সর্বাধুনিক। আন্তর্জাতিক লেনদেন হবে তুলনামূলক নিরাপদ।

বিশ্লেষকরা বলেন, আনুষ্ঠানিকভাবে চালুর আগেই বিশ্বজুড়ে তুমুল সমালোচনার মুখে পড়েছে ফেসবুকের ডিজিটাল মুদ্রা লিবরা। এর নিরাপত্তা ব্যবস্থার সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। এ পরিস্থিতিতে লিবরা ব্র্যান্ড হিসেবে কতটা প্রভাব বিস্তার করতে পারবে, সেটা নিয়ে প্রশ্ন রয়ে যায়। মূলত এ কারণে চালুর আগেই নাম বদলের সিদ্ধান্ত এসেছে। এর ফলে ফেসবুকের ডিজিটাল মুদ্রার ব্র্যান্ড ভ্যালু বাড়বে বলে মনে করা হচ্ছে।

বিশ্বজুড়ে তুমুল আলোচনা-সমালোচনা ছাপিয়ে চলতি বছর লিবরা চালু হওয়ার কথা ছিল। তবে করোনা মহামারী তা আটকে দেয়। অবশেষে ২০২১ সালের জানুয়ারিতে ফেসবুকের এ ডিজিটাল মুদ্রার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হতে পারে বলে ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

অর্থসংবাদ/এসএ

আর্কাইভ থেকে

আরও পড়ুন

দেশে মোবাইল এক্সেসরিজ ব্র্যান্ড বিও'র সকল পণ্য নিয়ে এলো সোর্স এজ
২১ সেপ্টেম্বর বছরের শেষ সূর্যগ্রহণ
বছরে ১৬ হাজার কোটি টাকার রেমিট্যান্স হারাচ্ছে বাংলাদেশ: না'লা
হ্যাকারদের নজরে এবার হোয়াটসঅ্যাপ, সুরক্ষিত থাকবেন যেভাবে
বাড়ির বিদ্যুৎ খরচ কমাতে যা করবেন
স্মার্টফোনে আড়িপাতা আছে কিনা বুঝবেন যেভাবে
৬৮ লাখ অ্যাকাউন্ট বন্ধ করলো হোয়াটসঅ্যাপ
আইফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
এআই উন্নয়নে ২০০ কোটি ডলারের সম্পদ বিক্রি করবে মেটা
ভোক্তা অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মোবাইল অপারেটরদের সঙ্গে ভোক্তা অধিদপ্তরের সভা