পাটু‌রিয়া,দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

পাটু‌রিয়া,দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ
ঘন কুয়াশার কারণে মা‌নিকগঞ্জের পাটুরিয়া থেকে রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীসহ যানবাহন শ্রমিকরা।

রোববার (৬ ডিসেম্বর) রাত ১২টা থেকে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফলে ফেরি পারের অপেক্ষায় উভয় পাড়ে ঘাট এলাকায় আটকা পড়েছে বহু যানবাহন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের ডিজিএম জিল্লুর রহমান বলেন, রোববার দিবাগত রাত ১২টা থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো স্পষ্টভাবে না দেখার ফলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। তবে কোনো ফেরি পদ্মার মাঝে আটকা পড়ে আছে কি না, তা জানাতে পারেননি তিনি। কুয়াশা কমে এলে পরবর্তী সময়ে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলেও জানিয়েছেন বিআইডব্লিউটিসির এই কর্মকর্তা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট