কীটনাশক ছাড়াই পোকা দমনের সহজ উপায়

কীটনাশক ছাড়াই পোকা দমনের সহজ উপায়
বোরো ধানে ক্ষতিকারক পোকা দমনে কৃষকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে জৈব বালাই দমন পদ্ধতি বা পার্চিং পদ্ধতি। দিন দিন এ জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে বলে চাষীরা এ পদ্ধতির দিকে বেশি ঝুঁকছেন কৃষকরা। একদিকে যেমন বিষমুক্ত পদ্ধতিতে পোকা দমন হচ্ছে অন্যদিকে, রক্ষা পাচ্ছে পরিবেশ। পাশাপাশি লাভবান হচ্ছেন কৃষক।

পোকা দমনে কৃষক যখন কীটনাশক ব্যবহারে অতিমাত্রায় ঝুঁকে পড়েছে তখন পরিবেশ রক্ষা ও কৃষকদের কীটনাশক ব্যবহার থেকে বিরত রাখতে কৃষি বিভাগের পরামর্শে বোরো খেতে চলছে ক্ষতিকারক পোকা দমনে জৈব বালাই দমন পদ্ধতি বা পার্চিং পদ্ধতি।

এ পদ্ধতিতে কৃষকরাও বেশ আগ্রহী হয়ে উঠেছে। খেতে গাছের ডাল পুঁতে পাখি বসার ব্যবস্থা করা হচ্ছে। এতে পাখি বসে বোরো ধানের ক্ষতিকারক পোকা ও পোকার ডিম খেয়ে ফেলায় কৃষকদের বাড়তি কোনো কীটনাশক ব্যবহার করতে হচ্ছে না।

ফলে বোরো উৎপাদনে খরচ কম হচ্ছে লাভবান হচ্ছে কৃষক। অন্যদিকে রক্ষা পাচ্ছে পরিবেশ। খেতে খেতে শোভা পাচ্ছে সহজলভ্য গাছের ডাল।

পার্চিং হলো একটি জৈবিক বালাই ব্যবস্থা, যাতে ডালপালায় বসে পাখি বিভিন্ন পোকা খেয়ে ফেলে। ফলে বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করতে হয় না।

অর্থসংবাদ/এসএ

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো