যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াজুড়ে কড়া লকডাউন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াজুড়ে কড়া লকডাউন
করোনায় বিধ্বস্ত যুক্তরাষ্ট্র। সংক্রমণের বিস্তার রোধে যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল রাজ্য ক্যালিফোর্নিয়ার বেশিরভাগ অঞ্চলে নতুন করে কঠোর লকডাউন জারি করা হয়েছে। ফলে রাজ্যটির চার কোটি বাসিন্দার প্রায় ৮৫ শতাংশকে বাড়িতে অবস্থান করতে হবে।

বিবিসি জানায়, সবচেয়ে জনবহুল ক্যালিফোর্নিয়ায় লকডাউন জারি করা হয়েছে। আগামী অন্তত তিন সপ্তাহ এই লকডাউন জারি থাকবে। অর্থাৎ ক্যালিফোর্নিয়ার বাসিন্দাদের এবার বড়দিনের ছুটি বাড়িতে বসেই কাটাতে হবে।

অন্যদিকে দেশটিতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। হাসপাতালগুলোতে রোগীদের ভিড়। এরই মধ্যে ২ লাখ ৯০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে করোনায়। আর আক্রান্ত দেড় কোটি ছাড়িয়ে গেছে দেশটিতে।

করোনায় আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারসের তথ্যানুযায়ী, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১ কোটি ৫৩ লাখ ৭০ হাজার ৩৩৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২ লাখ ৯০ হাজার ৪৭৪ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৮৯ লাখ ৮৩ হাজার ৬৪১ জন।

প্রতিদিনই দেশটিতে হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন। গত কয়েক দিন ধরে রোজ দুই হাজারের বেশি মানুষের মৃত্যু হচ্ছে করোনায়। এমতাবস্থায় বড়দিন আসন্ন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না