শাহজালাল বিমানবন্দরে ২৩০ কেজি ওজনের বোমা উদ্ধার

শাহজালাল বিমানবন্দরে ২৩০ কেজি ওজনের বোমা উদ্ধার
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনাল পাইলিং এর সময় মাটির প্রায় ৩ মিটার গভীর থেকে সিলিন্ডার স্বরূপ বোমা উদ্ধার করা হয়েছে। প্রায় আড়াইশ’ কেজি ওজনের এই সিলিন্ডার সদৃশ বোমাটি উদ্ধার করা হয়।

আজ (৯ডিসেম্বর) বিকালে উদ্ধার হওয়া বোমাটি নিষ্ক্রিয় করতে কাজ করছে বিমানবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, টার্মিনাল নির্মাণ কাজের পাইলিংয়ের সময় শ্রমিকরা মাটির প্রায় ৩ মিটার গভীরে সিলিন্ডারের মতো বোমা দেখতে পায়। বিষয়টি তারা কর্তৃপক্ষকে জানায়। সঙ্গে সঙ্গেই বিষয়টি বিমান বাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানায় কর্তৃপক্ষ। বিমান বাহিনী ঘটনাস্থলে এসে নিশ্চিত করে এটি বোমা। যার ওজন ২৩০ কেজি।

তাৎক্ষণিকভাবে বিশেষজ্ঞরা জানান, সিলিন্ডারটির ভেতরে রয়েছে সক্রিয় বিস্ফোরক। বোমাটি নিষ্ক্রিয় করতে বিমান বাহিনীর ময়মনসিংহ রসুলপুর ঘাঁটিতে ফায়ারিং রেঞ্জে নিয়ে যাওয়া হচ্ছে।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা