স্বপ্নপূরণে আরও একধাপ এগিয়ে বাংলাদেশ

স্বপ্নপূরণে আরও একধাপ এগিয়ে বাংলাদেশ
পদ্মাসেতুর ৪১তম স্প্যান (স্টিলের কাঠামো) সফলভাবে স্থাপন সম্পন্ন হয়েছে। স্বপ্ন পূরণের আরও একধাপ এগিয়েছে বাংলাদেশ।

আজ (১০ডিসেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে স্প্যান বসানোর কাজ শুরু করে সকাল ১১টা ১০ মিনিটের দিকে শেষ হয়। সেতুর ১২ ও ১৩ নম্বর খুঁটির (পিলার) ওপর স্প্যানটি বসানো হয়েছে। স্মারক হিসেবে শেষ স্প্যানের একপাশে বাংলাদেশ অন্যপাশে চীনের পতাকা টানিয়ে দেয়া হয়েছে।

স্প্যানটি বসানোর জন্য গতকাল বুধবারই সেতুর কাছাকাছি এনে রাখা হয়। আজ সকলে চীনা ভাসমান ক্রেন দিয়ে তা খুঁটির কাছাকাছি নিয়ে যাওয়া হয়। আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুর কাজ শুরু হয়েছিল ২০১৫ সালের ১২ ডিসেম্বর। আর পিয়ারের (খুঁটি) ওপর প্রথম স্প্যান ওঠে ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর। এর পর একে একে উঠেছে ৪০টি স্প্যান, বাকি ছিল মাত্র একটি। আজ সেটি বসানোয় দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্নের এই সেতু পুরোটাই দৃশ্যমান হল।

দ্বিতল পদ্মা সেতুর জন্য গড়ে তোলা হয়েছে ৪২টি পিয়ার। এসব পিয়ারে বসছে ১৫০ মিটার লম্বা ৪১টি স্প্যান। স্প্যানের অংশগুলো তৈরি করা হয় চীনে। সেগুলো জোড়া লাগানো হয় সেতুর মাওয়া প্রান্তের কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ডে। এসব স্প্যানের ভেতরে বসবে রেলপথ। আর উপরে বসানো হচ্ছে কংক্রিটের স্ল্যাব। নিচে চলবে ট্রেন, উপরের চার লেনের রাস্তায় চলবে মোটরযান।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা