২৬ ডিসেম্বর থেকে ঢাবির অনার্স-মাস্টার্স পরীক্ষা

২৬ ডিসেম্বর থেকে ঢাবির অনার্স-মাস্টার্স পরীক্ষা
সেশনজট নিরসনে ২৬ ডিসেম্বর থেকে স্বাস্থ্যবিধি মেনে অনার্স ও মাস্টার্সের পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

তিনি বলেন, সেশনজট নিরসনে আগামী ২৬ ডিসেম্বর থেকে অনার্স এবং মাস্টার্স ফাইনাল পরীক্ষা নেয়া হবে। যাতে শিক্ষার্থীরা বিসিএস ও অন্যান্য পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। তবে পরীক্ষা নেয়া হলেও হল খোলা হবে না। নিজ দায়িত্বে শিক্ষার্থীদের থাকতে হবে।

জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইনস্টিটিউট নিজ নিজ শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ ও উপস্থিতি নিশ্চিত করে বিভিন্ন পরীক্ষা নেবে। শিক্ষার্থীদের ইনকোর্স/মিডটার্ম/টিউটোরিয়াল পরীক্ষা অনলাইনে অ্যাসাইনমেন্ট/মৌখিক/টেকহোম পদ্ধতিতে নেয়া হবে।

এতে বলা হয়, অগ্রাধিকারভিত্তিতে অনার্স শেষ বর্ষ ও মাস্টার্সের পরীক্ষা স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে ২৬ ডিসেম্বর থেকে অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগ/ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট পরীক্ষার সময় সূচি জানতে পারবেন। শিক্ষার্থীদের সুবিধার্থে প্রয়োজনে পরীক্ষাগুলো তুলনামূলক কম বিরতিতে বা একইদিনে দুটি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়কাল হবে বিদ্যমান নির্ধারিত সময়ের অর্ধেক। একইভাবে ল্যাবকেন্দ্রিক ব্যবহারিক পরীক্ষাগুলো নেয়া হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি