৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল জানুয়ারিতে

৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল জানুয়ারিতে
আগামী জানুয়ারি মাসে ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে। শনিবার (২৬ ডিসেম্বর) সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে পিএসসি’র চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন জানান, আট হাজার খাতা রিচেক করতে হচ্ছে। এতে অনেক সময় লাগছে। তাই এ মাসে ফল প্রকাশের ইচ্ছা থাকলেও সম্ভব হবে না। তবে জানুয়ারি মাসে অবশ্যই ফল প্রকাশ করা হবে।

জানা গেছে, লিখিত পরীক্ষার কিছু খাতা তৃতীয় পরীক্ষকের কাছে যাওয়ায় ফল প্রকাশে বিলম্ব হচ্ছে। আগামী মাসের মাঝামাঝি সময়ে হয়ত খাতা পুনর্মূল্যায়ন শেষ হবে।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা তৃপ্তি কনা বসু বলেন, ফল প্রকাশের জন্য শুক্র ও শনিবারও কাজ চলছে। তবে এ মাসের মধ্যে ফল প্রকাশ করা সম্ভব হবে না মনে হচ্ছে। তবে আশা করছি আগামী মাসে ফল প্রকাশ হবে।

পিএসসি সূত্রে জানা গেছে, ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। তবে অনেক খাতায় দুই পরীক্ষকের দেয়া নম্বরে অপেক্ষাকৃত বেশি ব্যবধান হওয়ায় খাতা তৃতীয় পরীক্ষকের কাছে দেয়া হয়েছে। সে কারণে ফল প্রকাশ করতে দেরি হচ্ছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি