গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে উচ্ছেদ অভিযান

গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে উচ্ছেদ অভিযান
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) গুলিস্তানের সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে মূল নকশার বাইরের অবৈধ স্থাপনা অপসারণে উচ্ছেদ অভিযান শুরু করেছে।

আজ শনিবার (২৬ ডিসেম্বর) দুপুর থেকে ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিনের নেতৃত্বে ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম ইরফান উদ্দিন আহমেদ ও তানজিলা কবীর ত্রপা এ অভিযান পরিচালনা করেন।

রাসেল সাবরিন বলেন, সুন্দরবন স্কয়ার মার্কেটে প্রায় সাতশটি অবৈধ দোকান গড়ে তোলা হয়েছে। মার্কেটের সিঁড়ি, মার্কেটের মধ্যে চলার পথ, লিফট এবং টয়লেটের জায়গা দখল করে এসব দোকান বানানো হয়েছে। আমরা অভিযান চালাচ্ছি। পর্যায়ক্রমে সব অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হবে।

চলতি মাসের ১৭ ও ২৪ ডিসেম্বর সুন্দরবন স্কয়ার মার্কেটে অভিযান চালিয়ে প্রায় ৩৮০টি দোকান উচ্ছেদ করা হয়। এরমধ্যে বেজমেন্টে থাকা অধিকাংশ দোকান ভেঙে ফেলা হয়েছে। প্রথম তলায় অবৈধ দোকান ভাঙা হয়েছে ২০টি। পঞ্চম তলায় গড়ে ওঠা সব দোকান অবৈধ। ৫ম তলায় দোকানের সংখ্যা ২৯২টি।

সুন্দরবন স্কয়ার মার্কেট অবৈধ দখল উচ্ছেদ করার পর সেই জায়গা পার্কিং হিসেবে ব্যবহার করার নীতিগত সিদ্ধান্ত রয়েছে। খালি হওয়ার পর সেখানে ইজারার মাধ্যমে পার্কিংয়ের ব্যবস্থা করা হবে।

উল্লেখ্য, 'এর আগে আমরা ফুলবাড়িয়াতেও অভিযান পরিচালনা করেছি। আমাদের প্রকৌশল বিভাগ কাজ করছে, দক্ষিণ সিটির যেসব মার্কেটে অবৈধ স্থাপনা আছে তা উচ্ছেদ করা হবে।'

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা