চালের বাজার ঊর্ধ্বমুখী, সংবাদ সম্মেলনে আসবে খাদ্যমন্ত্রী

চালের বাজার ঊর্ধ্বমুখী, সংবাদ সম্মেলনে আসবে খাদ্যমন্ত্রী
বেশ কিছুদিন থেকে চালের দাম ঊর্ধ্বমুখী হওয়াই ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। একদিকে মানুষের ভোগান্তি, অপরদিকে বাজার নিয়ন্ত্রণে সরকারের হাতিয়ার খাদ্য মজুত কমে গিয়ে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে চালের বাজার নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

আগামীকাল রোববার (২৬ ডিসেম্বর) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

আজ শনিবার (২৬ ডিসেম্বর) বিকেলে খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (সিনিয়র তথ্য অফিসার) সুমন মেহেদী বলেন, ‘চালের বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে সরকারি পদক্ষেপগুলো নিয়ে মন্ত্রী (খাদ্যমন্ত্রী) সংবাদ সম্মেলন করবেন। রোববার বেলা সাড়ে ১১টায় অনলাইনে জুম অ্যাপের মাধ্যমে এই সংবাদ সম্মেলন হবে।’

চালের দাম বাজারে বেশি হওয়ায় সরকারের আমন সংগ্রহ কর্মসূচি ব্যর্থ হতে যাচ্ছে। একই সঙ্গে কমছে সরকারি মজুতও। এই পরিস্থিতিতে বাজার সামাল দিতে আমদানিতে নেমেছে সরকার।

চলতি বছরে গত বছরের তুলনায় সরকারি খাদ্যশস্যের মজুত অর্ধেকে নেমেছে। খাদ্য অধিদফতরের গত ২৪ ডিসেম্বরের তথ্য অনুযায়ী, সরকারি খাদ্যশস্যের মোট মজুত ৭ লাখ ৪৬ হাজার ৩৫০ টন, এর মধ্যে চাল ৫ লাখ ৪২ হাজার ৬০ টন এবং গম ২ লাখ ৪ হাজার ২৯০ টন।

উল্লেখ্য, গত বছর একই সময়ে মোট মজুদের পরিমাণ ছিল ১৩ লাখ ৮৬ হাজার ২৮০ টন, এর মধ্যে চাল ১০ লাখ ৫৯ হাজার ৬০ টন এবং গম ৩ লাখ ২৭ হাজার ২২০ টন।

এর আগে, গত ২৮ অক্টোবর খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় চলতি আমন মৌসুমে সরাসরি কৃষকদের কাছ থেকে ২৬ টাকা কেজি দরে ২ লাখ মেট্রিক টন ধান কেনার সিদ্ধান্ত হয়। এছাড়া ৩৭ টাকা কেজি দরে ৬ লাখ টন সেদ্ধ চাল এবং ৩৬ টাকা কেজি দরে ৫০ হাজার টন আতপ চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো