ভ্যাকসিন আমদানি ও ভিতরণের অনুমতি পেল বেক্সিমকো

ভ্যাকসিন আমদানি ও ভিতরণের অনুমতি পেল বেক্সিমকো
জরুরি ব্যবহারের জন্য অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিনের ভারতীয় সংস্করণ কোভিশিল্ড আমদানি ও বিতরণে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসকে অনুমোদন দিয়েছে সরকার।

এ অনুমোদনের ফলে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এ ভ্যাকসিন আমদানি করে দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে বিতরণ করতে পারবে।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) ওষুধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ) এর উপপরিচালক মো. সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়ায়, তারা এই টিকা সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে বা কোনও টিকা কর্মসূচিতে সরবরাহ করতে পারবে।'

তিনি আরও বলেন, 'যুক্তরাজ্যের মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্ট রেগুলেটরি এজেন্সি (এমএইচআরএ) জরুরি ব্যবহারের জন্য এই ভ্যাকসিনের অনুমোদন দেওয়ায়, আমরাও অনুমোদন দিতে পেরেছি।'

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা