মোবাইল ব্যাংকিং : শিগগিরই চালু হবে অন্য অপারেটরে টাকা লেনদেন

মোবাইল ব্যাংকিং : শিগগিরই চালু হবে অন্য অপারেটরে টাকা লেনদেন
শিগগিরই মোবাইল ব্যাংকিং ব্যবস্থায় এক কোম্পানির গ্রাহকদের অন্য কোম্পানিতে টাকা লেনদেন সুবিধা পাবেন। আন্তঃলেনদেন সহজ করার প্রক্রিয়া চলছে বলে জানান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তফা জব্বার। রোববার (১৭ জানুয়ারি) বিকালে আইইবি আয়োজিত আর্থিক লেনদেনে প্রযুক্তির অন্তর্ভুক্তি বিষয়ে সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মোস্তফা জব্বার বলেন, বাংলাদেশে হাতে লেনদেন কমে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ক্যাশলেস সোসাইটির দিকে ধাবিত হচ্ছে। বর্তমান প্রযুক্তির সাথে চতুর্থ শিল্পবিপ্লবের নতুন প্রযুক্তি যুক্ত হবে। তখন প্রযুক্তির বৈষম্য থাকবে না। তৃতীয় শিল্পবিপ্লব পুঁজিবাদের ওপর ভর করে গড়ে উঠেছে বলে মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন, বাংলাদেশ যে গতিতে এগুচ্ছে পৃথিবীর কারো ক্ষমতা নেই যে পেছনে ফেলবে।

সেমিনারে মূল প্রবন্ধের তথ্যে বলা হয়, ১৯৭৯ সালে ব্রাজিল প্রথম এজেন্ট ব্যাংকিং চালু করে। ধীরে ধীরে এই ব্যবস্থা জনপ্রিয় হয়ে ওঠে। কেনিয়া ২০০৬ সালে মোবাইল ব্যাংকিং চালু করলেও বাংলাদেশে শুরু হয় ২০১১ সালে। ডিজিটাল সিস্টেমে ফান্ড ট্রান্সফারও চালু হয় ২০১১ সালে। বর্তমানে মোবাইল ব্যাংকিং ৪ কোটি গ্রাহক আছে। ৪৮ শতাংশ গ্রাহক বিকাশ, ২১ শতাংশ রকেট, ২৮ শতাংশ গ্রাহক নগদের মাধ্যমে অর্থ লেনদেন করে।

ডিজিটাল আর্থিক সেবা গ্রহণের মাধ্যমে তৃণমূল পর্যায়ে নতুন নতুন ব্যবসায়িক উদ্যোগ গড়ে উঠেছে। তবে গ্রাহকদের নিরাপদ আর্থিক লেনদেনের নিশ্চয়তা দিতে সাইবার নিরাপত্তা জোরদারের ওপর জোর দেন আলোচকরা।

সেমিনারে টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলীরা শাহাব উদ্দিন, বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর ও আইইবি'র সদস্যরা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

দেশে মোবাইল এক্সেসরিজ ব্র্যান্ড বিও'র সকল পণ্য নিয়ে এলো সোর্স এজ
২১ সেপ্টেম্বর বছরের শেষ সূর্যগ্রহণ
বছরে ১৬ হাজার কোটি টাকার রেমিট্যান্স হারাচ্ছে বাংলাদেশ: না'লা
হ্যাকারদের নজরে এবার হোয়াটসঅ্যাপ, সুরক্ষিত থাকবেন যেভাবে
বাড়ির বিদ্যুৎ খরচ কমাতে যা করবেন
স্মার্টফোনে আড়িপাতা আছে কিনা বুঝবেন যেভাবে
৬৮ লাখ অ্যাকাউন্ট বন্ধ করলো হোয়াটসঅ্যাপ
আইফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
এআই উন্নয়নে ২০০ কোটি ডলারের সম্পদ বিক্রি করবে মেটা
ভোক্তা অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মোবাইল অপারেটরদের সঙ্গে ভোক্তা অধিদপ্তরের সভা