Ortho Songbad আর্কাইভ

'শেয়ারবাজারে সুশাসন প্রতিষ্ঠায় পদক্ষেপ নেয়া হয়েছে'

'শেয়ারবাজারে সুশাসন প্রতিষ্ঠায় পদক্ষেপ নেয়া হয়েছে'
শেয়ারবাজারে সুশাসন প্রতিষ্ঠায় অনেক পদক্ষেপ নেয়া হয়েছে। ডিসেম্বর থেকে শেয়ারবাজারে তার সুবাতাস বইছে বলে মন্তব্য করেন ডিএসইর চেয়ারম্যান ইউনুসুর রহমান।

বুধবার (২০ জানুয়ারি) রাজধানীর নিকুঞ্জে অবস্থিত ডিএসইর কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমাদের আইটি বিভাগে অনেক দুর্বলতা আছে। এরপরও ১৯৯৬ ও ২০১০ সালের ঘটনা আর পুনরাবৃত্তি হবে না। এখন সার্ভিলেন্স অনেক শক্তিশালী।

ডিএসইর চেয়ারম্যান ইউনুসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসইর পরিচালক রকিবুর রহমান, শাকিল রিজভী, শাহজাহান, মুনতাকিম আশরাফ, নাসরিন সুলতানা প্রমুখ।

মুল সাইট থেকে

পুজিবাজার