ঘন কুয়াশায় ঢাকা-চট্টগ্রাম রুটের সব ফ্লাইট বাতিল

ঘন কুয়াশায় ঢাকা-চট্টগ্রাম রুটের সব ফ্লাইট বাতিল
ঘন কুয়াশার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সবগুলো অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে।

শুক্রবার (২২ জানুয়ারি) সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।

ঘন কুয়াশার কারণে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট অবতরণ করতে না পারায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এদিন ১৫০ যাত্রী নিয়ে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট (বোয়িং ৭০৭) মালয়েশিয়া থেকে এসে ঢাকায় নামতে না পেরে সকাল ৮টায় চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এদিন সকালে ঢাকা-চট্টগ্রাম রুটের তিনটি ফ্লাইটে ভ্রমণ করার কথা রয়েছে ৫ শতাধিক যাত্রীর। কিন্তু আপাতত তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে বিমানবন্দরেই।

পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফ্লাইট চালু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা