আপনারা নির্ভয়ে টিকা নেন: স্বাস্থ্যমন্ত্রী

আপনারা নির্ভয়ে টিকা নেন: স্বাস্থ্যমন্ত্রী
‘পৃথিবীতে যত টিকা আবিষ্কার হয়েছে, তার মধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ টিকা সবচেয়ে নিরাপদ। এই টিকায় কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। আপনারা নির্ভয়ে টিকা নেন।’

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল সোয়া ১১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কনভেনশন সেন্টারে টিকাদান কার্যক্রম পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের সামনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব কথা বলেন।

তিনি বলেন, টিকা পরবর্তী যা করণীয়, তা করা হবে। আপনারা ভয় পাবেন না। ইতোমধ্যে মন্ত্রিপরিষদের একজন সদস্য টিকা নিয়েছেন, স্বাস্থ্য সচিবও টিকা নিয়েছেন। টিকা যারা নিয়েছেন তারা ভালো ও সুস্থ আছেন। তাদের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি।

করোনা টিকা নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই টিকা মানুষের জীবন রক্ষার জন্য। সুতরাং এই টিকা নিয়ে গুজব ছড়াবেন না। যারা বিভ্রান্তি ছড়াচ্ছেন তারা ভালো কাজ করছেন না এবং তারা কখনো দেশের মানুষের মঙ্গল কামনা করেন না।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ভ্যাকসিন হিরো। তিনিই প্রথম টিকা কার্যক্রম দেশে শুরু করেছেন। টিকা কার্যক্রমের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। দেশবাসী খুবই আনন্দিত।

সব ঠিক থাকলে আগামী ৭ ফেব্রুয়ারি সারা দেশে টিকাদান কার্যক্রম শুরু হবে। দেশের মানুষকে টিকা পেতে অনলাইনে নিবন্ধনের জন্য অ্যাপ ব্যবহার করতে হবে। করোনার টিকা নিতে আগ্রহী ব্যক্তিদের নিবন্ধন করতে হবে ‘সুরক্ষা’ নামক ওয়েব পোর্টালে (www.surokkha.gov.bd)। অ্যান্ড্রয়েড বা অ্যাপল প্লে-স্টোর থেকে সুরক্ষা মোবাইল অ্যাপ ডাউনলোড করেও করা যাবে নিবন্ধন।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা