নতুন বৃত্তি প্রকল্প চালু করল সিজিআইএ ইনস্টিটিউট

নতুন বৃত্তি প্রকল্প চালু করল সিজিআইএ ইনস্টিটিউট
ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রফেশনালদের একটি গ্লোবাল বডি ‘সিজিআইএ ইনস্টিটিউট’ বিশ্বব্যাপী এর সদস্যদের জন্য নতুন বৃত্তি প্রকল্প চালু করার ঘোষণা দিয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি থে‌কে নতুন বৃত্তি প্রকল্প চালু করা হ‌য়ে‌ছে।

বুধবার (২৪ ফেব্রুয়া‌রি) সিজিআইএ ইনস্টিটিউট থে‌কে পাঠা‌নো এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জানা‌নো হয়।

বিজ্ঞ‌প্তি‌তে উ‌ল্লেখ করা হয়, প্রতিষ্ঠানটির ইতিহাসে প্রথমবারের মতো চারটি পৃথক স্কলারশিপ স্কিম চালু করছে, যা বিশ্বব্যাপী এর সব সদস্যের জন্য সহজলভ্য এবং সুগম হবে।

চার ধরনের পৃথক স্কলারশিপগুলো হচ্ছে— গ্লোবাল এক্সেস স্কলারশিপ, স্টুডেন্টস মেম্বারস স্কলারশিপ, ওমেন ইন ফিন্যান্স স্কলারশিপ এবং মিডিয়া প্রফেশনালস স্কলারশিপ।

এই বৃত্তির জন্য আবেদনকারীর অবশ্যই সিজিআইএ আইডি থাকতে হবে, যা তাকে নিবন্ধনের সময় দেওয়া হয়েছিল।
বিস্তারিত জানতে: www.cgiainstitute.org/scholarships

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি