Ortho Songbad আর্কাইভ

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বিকেলে

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বিকেলে
স্বল্পোন্নত দেশ হতে উন্নত দেশে উত্তরণের জন্য জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ লাভ করেছে বাংলাদেশ।

সেই সুসংবাদ দিতে শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিকাল ৪টায় গণভবন থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় প্রান্তে ভার্চুয়ালি প্রেস কনফারেন্স যুক্ত হবেন প্রধানমন্ত্রী।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম জানান, প্রধানমন্ত্রী বিকেল ৪টায় গণভবন থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হবেন।

উল্লেখ্য, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বের হতে দ্বিতীয় দফায় জাতিসংঘের আনুষ্ঠানিক পর্যালোচনার মুখোমুখি হয় বাংলাদেশ। ২২-২৫ ফেব্রুয়ারি জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি) এলডিসিগুলোর জন্য ত্রিবার্ষিক পর্যালোচনা বৈঠক করে। সিডিপি দ্বিতীয় দফায় এলডিসি থেকে বের হওয়ার প্রয়োজনীয় মানদণ্ড বাংলাদেশ পূরণ করতে পেরেছে কিনা তা নিয়ে পর্যালোচনা হয়। বাংলাদেশের পক্ষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেন।

মুল সাইট থেকে

পুজিবাজার