চেয়ারম্যানের কারখানা থেকে ৩৫ কোটি টাকা অবৈধ জাল জব্দ

চেয়ারম্যানের কারখানা থেকে ৩৫ কোটি টাকা অবৈধ জাল জব্দ
মুন্সিগঞ্জ সদর উপজেলায় এক ইউপি চেয়ারম্যানের কারখানা থেকে ১ কোটি ২০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসব জালের বাজারমূল্য ৩৫ কোটি টাকা।

এ সময় কারখানার পাঁচ শ্রমিককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (৩ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত পঞ্চসার ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফার সাওবান ফাইবার ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড নামে জাল কারখানায় অভিযান চালায় র‍্যাব-১১ এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নারায়ণগঞ্জ র‍্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিমের নেতৃত্বে অবৈধ জাল উদ্ধারের অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু জানান, মুক্তারপুর এলাকার একটি জাল কারখানায় অভিযান চালিয়ে ১ কোটি ২০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। র‍্যাবের হিসেবে এর বাজারমূল্য প্রায় ৩৫ কোটি টাকা। এ সময় পাঁচ শ্রমিকের প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জব্দ করা কারেন্ট জাল শিগগির অনুকূল পরিবেশে পুড়িয়ে বিনষ্ট করা হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট