মার্জিন ঋণের সুদ হারের নির্দেশনা কার্যকরের তারিখ ঘোষণা বিএসইসি’র

মার্জিন ঋণের সুদ হারের নির্দেশনা কার্যকরের তারিখ ঘোষণা বিএসইসি’র
মার্চেন্ট ব্যাংকার কর্তৃক প্রদত্ত মার্জিন ঋণের উপর সুদ বা মুনাফা আদায়ের ক্ষেত্রে কস্ট অব ফান্ডের সাথে যে সর্বোচ্চ ৩ শতাংশ স্প্রেড আদায় করতে পারবে তা ১ ফেব্রুয়ারির পরিবর্তে ১ জুলাই থেকে কার্যকর হবে বলে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

রোববার (৭ মার্চ) বিএসইসির নির্বাহী পরিচালক মো: আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মার্চেন্ট ব্যাংকের (পোর্টফোলিও ম্যানেজার) কর্তৃক প্রদত্ত মার্জিন ঋণের উপর গ্রাহকের নিটক হতে সুদ বা মুনাফা আদায়ের ক্ষেত্রে কস্ট অব ফান্ডের সাথে যে সর্বোচ্চ ৩ শতাংশ স্প্রেড আদায় করতে পারবে তা আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই নির্দেশনা বলবৎ থাকবে।

এর আগে সর্বোচ্চ ৩ শতাংশ স্প্রেড আদায়ের বিষয়ে গত ১৪ জানুয়ারি একটি নির্দেশনা দিয়েছিল বিএসইসি। ওই নির্দেশনায় বলা হয়েছিল সর্বোচ্চ ৩ শতাংশ স্প্রেড আদায় ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। কিন্তু ৭ মার্চ আরেকটি সাক্যুলার জারি করে বিএসইসি জানিয়েছে এই নির্দেশনা ১ জুলাই থেকে কার্যকর হবে।

অপরদিকে মার্জিন ঋণের সুদ বা মুনাফার (সার্ভিস চার্জ ইত্যাদিসহ, যদি থাকে) বার্ষিক হার ১২ শতাংশের বেশি হবে না বলে যে নির্দেশনা দেয়া হয়েছে তা ১ ফেব্রুয়ারি থেকেই কার্যকর হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন