কমনওয়েলথ ইয়ং পারসন অব দ্য ইয়ার ফয়সাল

কমনওয়েলথ ইয়ং পারসন অব দ্য ইয়ার ফয়সাল
কমনওয়েলথ ‘ইয়াং পারসন অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন বাংলাদেশের তরুণ ফয়সাল ইসলাম। একইসঙ্গে তিনি জিতে নিয়েছেন এশিয়া অঞ্চলে কমনওয়েলথ ইয়ুথ অ্যাওয়ার্ডও। বুধবার এ পুরস্কার ঘোষণা করেছে কমনওয়েলথ সচিবালয়। ৫বাংলাদেশের ফয়সাল ‘কমনওয়েলথ ইয়াং পারসন অব দ্য ইয়ার’ নির্বাচিত

৪ রাষ্ট্রের এই রাজনৈতিক জোটের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।


ফয়সাল ইসলাম ‘সেফহুইল’ নামের একটি উদ্যোগের সঙ্গে জড়িত। তিনি এর সহপ্রতিষ্ঠাতা ও চিফ বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার। এটি স্বল্প খরচে অ্যাম্বুলেন্স সেবাদানকারী একটি প্রতিষ্ঠান। কমনওয়েলথ সচিবালয় জানিয়েছে, ফয়সালের এ উদ্যোগ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার তৃতীয় অভীষ্ট ‘সুস্বাস্থ্য ও ভালো থাকা’র ক্ষেত্রে ভূমিকা রাখছে।

কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে যে তরুণদের উদ্যোগ মানুষের জীবন বদলে দিতে ভূমিকা রাখছে এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সহযোগিতা করছে, তাদের কাজের স্বীকৃতি দিতেই এ পুরস্কার দেওয়া হয়ে থাকে।

অনলাইনে পুরস্কার ঘোষণা অনুষ্ঠানে নিজের উদ্যোগ সম্পর্কে বলতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রিয় বন্ধুকে হারানোর কথা স্মরণ করেন ফয়সাল। সময়মতো অ্যাম্বুলেন্স না পাওয়ায় বাঁচানো যায়নি তাকে। এরপর থেকেই বিষয়টি নিয়ে ভাবতে শুরু করেন ফয়সাল। সেই ভাবনা থেকেই সেফহুইলের যাত্রা শুরু।

পুরস্কারটি মা–বাবাকে উৎসর্গ করেছেন ফয়সাল ইসলাম। বলেছেন, ‘এ পুরস্কার পাওয়ায় আমি ভীষণ গর্বিত। এ স্বীকৃতি উদ্যোগটি এগিয়ে নিতে এবং আরও বেশি মানুষকে সেবা দিতে সহায়ক ভূমিকা পালন করবে।’

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা