Ortho Songbad আর্কাইভ

ব্রাহ্মণবাড়িয়ায় টেটাযুদ্ধে নিহত ১, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ায় টেটাযুদ্ধে নিহত ১, আহত ২০
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুই পক্ষের সংঘর্ষে টেটাবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ২০ জন।

শনিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৬টায় উপজেলার নিমবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের সাক্কু ও মোস্তফা গ্রুপের মধ্য এ সংঘর্ষ হয়।

জানা গেছে, পাঁচ বছর আগে নিহত হায়েসের ভাই ফায়েজ মিয়া হত্যাকাণ্ডের শিকার হন। ওই ঘটনায় দায়ের করা মামলার জেরে উভয় পক্ষে আধিপত্য ও বিরোধ চলে আসছিল। এ নিয়ে আজ সংঘর্ষের ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর ভূইয়া বলেন, একজন নিহত হয়েছেন। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে।

মুল সাইট থেকে

পুজিবাজার