বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নেই টেলর

বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নেই টেলর
বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দেশের শীর্ষ ব্যাটসম্যানকে দলে পাচ্ছে না নিউ জিল্যান্ড। তাতে করে প্রথম ম্যাচে দুজনের অভিষেক হওয়ার দরজা খুলে গেলো।

শনিবার (২০ মার্চ) ডানেডিনে সিরিজের এ প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে।

হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন টেলর। তবে দলের সঙ্গে থাকবেন তিনি। শেষ দুটি ম্যাচে তাকে পাওয়ার আশা।

টেলরের বিকল্প হিসেবে দলে নেওয়া হয়েছে মার্ক চ্যাপম্যানকে। তবে এই ব্যাটসম্যানের অনুপস্থিতিতে প্রথমবার ক্যাপ পেতে পারেন ডেভন কনওয়ে ও উইল ইয়াং।

কেন উইলিয়ামসনের অনুপস্থিতিতে এরই মধ্যে কনওয়ে দলে জায়গা পাওয়ার দৌড়ে এগিয়ে। আর টেলরের বদলে দেখা যেতে পারে ইয়াংকে।

২০১৪ সালের পর প্রথমবার ওয়ানডে সিরিজ শুরুর ম্যাচে একাদশে দেখা যাবে না উইলিয়ামসন ও টেলরের কাউকেই।

নিউ জিল্যান্ড কোচ গ্যারি স্টিড বলেছেন, ‘সিরিজ শুরুর ঠিক আগে এমনটা হওয়া রসের জন্য কষ্টের। এটা ছোটখাটো চো। আমরা আশাবাদী কিছু বিশ্রাম নেওয়া ও পুনর্বাসন শেষে ক্রাইস্টচার্চের দ্বিতীয় ম্যাচে তাকে ফিট পাবো।’

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো