করোনায় তিন মাসে সর্বোচ্চ শনাক্ত

করোনায় তিন মাসে সর্বোচ্চ শনাক্ত
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল আট হাজার ৬২৪ জনে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুই হাজার ৮৭ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৬৪ হাজার ৯৩৯ জনে। গত ৮ ডিসেম্বরের পর দেশে করোনায় এটিই এক দিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা।

সেদিন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছিলেন দুই হাজার ২০২ জন। পরদিন ৯ ডিসেম্বর আক্রান্ত হয়েছিলেন দুই হাজার ১৫৯ জন। সেই থেকে এ পর্যন্ত এক দিনে দুই হাজারের বেশি আক্রান্ত হয়নি। বরং দৈনিক শনাক্ত কমতে কমতে নেমে এসেছিল তিনশ'র নিচে।

বৃহস্পতিবার (১৮ মার্চ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নতুন করে ভাইরাসটি থেকে মুক্ত হয়েছেন এক হাজার ৫৩৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন পাঁচ লাখ ১৭ হাজার ৫২৩ জন।

এর আগের ২৪ ঘণ্টায় বুধবার (১৭ মার্চ) ভাইরাসটিতে ১১ জনের মৃত্যুর পাশাপাশি এক হাজার ৮৬৫ জনের শরীরে শনাক্ত হয়। সে সময়ে ভাইরাসটি থেকে মুক্ত হন এক হাজার ৫১০ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ২১২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ৯২৫টি নমুনা। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪৩ লাখ ৮৯ হাজার ১৯৪টি।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৬ জনের ১২ জন পুরুষ, বাকি তিন জন নারী। তারা সবাই হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত মোট মারা যাওয়া আট হাজার ৬২৪ জনের মধ্যে পুরুষ ছয় হাজার ৫২১ জন, বাকি দুই হাজার ১০৩ জন নারী।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, মারা যাওয়া ১৬ জনের মধ্যে ষাটোর্ধ্ব ১২, ৫১ থেকে ৬০ বছরের এক জন এবং বাকি তিন জনের বয়স ৪১১ থেকে ৫০ বছরের মধ্যে।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিন জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ঠিক ১০ দিন পর ১৮ মার্চ দেশে ভাইরাসটিতে প্রথম মৃত্যু হয়। সে হিসেবে দেশে করোনায় প্রথম মৃত্যুর এক পূর্ণ হলো আজ।

উল্লেখ্য, গত বছরের ১৯ জুলাই দেশে করোনায় এক দিনে সর্বোচ্চ সংখ্যক মানুষ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। সেদিন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছিলেন চার হাজার ১৯ জন। করোনায় এক দিনে সর্বোচ্চ মৃত্যু হয়েছে ৬৪ জনের; গত বছরের ৩০ জুন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা