রাজধানীর সবচেয়ে বেশি ও কম দূষিত এলাকা চিহ্নিত

রাজধানীর সবচেয়ে বেশি ও কম দূষিত এলাকা চিহ্নিত
রাজধানীর সবচেয়ে বেশি দূষিত ও কম দূষিত এলাকা চিহ্নিত করা হয়েছে।

শনিবার (২০ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে ‌'ঢাকা শহরের ৭০টি স্থানে বায়ুদূষণের মাত্রার পরিমাণ' শীর্ষক স্টামফোর্ড বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস)-এ সংক্রান্ত এক বৈজ্ঞানিক ফল প্রকাশ করতে সংবাদ সম্মেলনের আয়োজন করে। স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে ক্যাপস পরিচালক পরিচালক অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার জানান, রাজধানীর সবচেয়ে বেশি দূষিত এলাকা এলিফ্যান্ট রোড ও কম দূষিত এলাকা মোহাম্মদপুরের তাজমহল রোড।

প্রতিবেদনে বলা হয়, রাজধানী ঢাকার সবচেয়ে বেশি দূষিত এলাকা এলিফেন্ট রোড। আর সবচেয়ে কম দূষিত এলাকা মোহাম্মদপুরের তাজমহল রোড। এছাড়া সবচেয়ে বেশি দূষিত এলাকাগুলোর মধ্যে আরো আছে নিউমার্কেটের মেইন গেইট ও তেজগাঁও শিল্প এলাকা। আর সবচেয়ে কম দূষিত অন্য এলাকাগুলোর মধ্যে আগারগাঁও শিশু হাসপাতাল ও পল্লবীর ডি ব্লক উল্লেখযোগ্য।

প্রতিবেদনে আরো বলা হয়, ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে ঢাকা শহরে বায়ুদূষণ ১৭ শতাংশ বেড়েছে। সংবেদনশীল এলাকায় গড় মান ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে দশমিক ৮ শতাংশ কমেছে।

বায়ুদূষণ নিয়ে গবেষণ করে এমন প্রতিষ্ঠানগুলোর মতে, ঢাকার বাতাসে রয়েছে অতিমাত্রায় সূক্ষ্ম বস্তুকণা যা সৃষ্টি হয় সাধারণ জীবাশ্ম জ্বালানি বা যানবাহন, শিল্পকারখানা ও বর্জ্য পোড়ানো থেকে। এছাড়া নির্মাণকাজ থেকে সৃষ্ট ধুলাবালি রাস্তার গাড়ির চাকার সঙ্গে অতি ক্ষুদ্র ধূলিকণায় রূপান্তরিত হয়ে তা ছড়িয়ে পড়ে বাতাসে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো