নতুন ইউনিট চালু করবে ন্যাশনাল টিউবস

নতুন ইউনিট চালু করবে ন্যাশনাল টিউবস
শেয়ারবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল টিউবসের পরিচালনা পর্ষদ নতুন ইউনিট চালুর সিদ্ধান্ত নিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটি তার ফ্যাক্টরির অভ্যন্তরে ইস্পাতের কাঠামো এবং ফেব্রিকেশন ইউনিট স্থাপন করবে। এ জন্য কোম্পানিটির ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৩৩ লাখ ৮৫ হাজার টাকা।

প্রাথমিক পর্যায়ে কোম্পানিটি এই ইউনিটে ৬৩ লাখ ৬৫ হাজার টাকা বিনিয়োগ করবে।

চালুর পর নতুন ইউনিট থেকে প্রতি বছরে কোম্পানিটির ১০০ মেট্রিকটন ফেব্রিকেশনের কাজ হবে। এর মাধ্যমে কোম্পানিটির ৫০ লাখ টাকা আয় হতে পারে।

প্রকল্পটি তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে কোম্পানিটির। বেজা ইপিজেড, পিডিবি, আরইবি এবং পিজিসিবি, বিভিন্ন সরকারি প্রকল্প এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে গ্যালভানাইজিং এবং ফেব্রিকেশনের কাজ করার সুযোগ থাকবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন