সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ব্লক মার্কেটে

সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ব্লক মার্কেটে
গত সপ্তাহে (০৮-১২ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৪টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে।

এসব কোম্পানির ৮৯ কোটি টাকা শেয়ার লেনদেন হয়েছে যা আগের সপ্তাহ থেকে ৮৭ কোটি টাকা বা ৫৯ শতাংশ কমেছে।

আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৪৭ কোটি টাকার।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিগুলোর ২ কোটি ৩৩ লাখ ৩১ হাজার ২২৯টি শেয়ার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৮৯ কোটি ৪৪ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর আগের সপ্তাহে ৪৪ কোম্পানির ১ কোটি ৭৯ লাখ ৮০ হাজার ৯৮৯টি শেয়ার হাত বদলের মাধ্যমে ৬০ কোটি ৫৬ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ব্লক মার্কেটে ২৮ কোটি ৮৮ লাখ ১ হাজার টাকা বা ৪৮ শতাংশ বেশি লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৩৭ কোটি ২৬ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বিকন ফার্মার।

দ্বিতীয় সর্বোচ্চ ৮ কোটি ৬৪ লাখ টাকার ৭ হাজার টাকার স্কয়ার ফার্মার এবং তৃতীয় সর্বোচ্চ ৮ কোটি ১ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন